ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ২২৮ প্লাটুন বিজিবি।বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সোমবার দেশজুড়ে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২৮ প্লাটুন সদস্য।


বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ২২৮ প্লাটুন বিজিবি।


এর আগে বিরোধীদের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার বিজিবি জানিয়েছিল, রাজধানী ও আশপাশের জেলাগুলোতে মোতায়েন করা হয় ২৭ প্লাটুন বিজিবি। আর নিরাপত্তার জন্য বিজিবির আরও ১০ প্লাটুন সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑